জামান সাহেবের তিন ছেলে একই সাথে বিয়ে করেছে। ওরা সবাই বাবার খামার বাড়িতে হানিমুন করতে গেলো।
পরদিন সকাল। জামান সাহেব তার ছেলেদের সাথে নাশতা করার জন্য বসে আছেন। বড় ছেলে রিয়াদ সে সময় ঘরে এসে ঢুকলো।
জামান সাহেব বড় ছেলেকে জিজ্ঞেস করলেন, কাল রাতে কয়বার করেছো?
তিন বার, বাবা। বললো রিয়াদ।
সকালে তোমার বউ কি বললো?
বললো, গুড মর্নিং ডার্লিং।
এই না হলে আমার ছেলে, হেসে জামান সাহেব রিয়াদ কে নাস্তা করতে বললেন।
কিছুক্ষন পর মেজ ছেলে রাকিব এলো।
কি বাছা, কাল রাতে কয় বার করেছো? ছেলেকে বললেন জামান সাহেব।
চার বার, বাবা।
সকালে তোমার বউ কি বললো?
বললো, গুড মর্নিং।
সাবাশ, এই না হলে আমার ছেলে, বললেন জামান সাহেব।যাও ভাইয়ের সাথে নাস্তা করো গিয়ে।
আধা ঘন্টা পর এলো ছোটো ছেলে রাজ়িব। তার সারা শরীরে ঘাম, মুখে ক্লান্তির ছাপ।
মাই গড, তোমার এই অবস্থা হলো কি করে? ছেলেকে বললেন জামান সাহেব।
রাজিব চুপ, কোনো জবাব নেই।
হতাশ হয়ে জামান সাহেব ছেলেকে বললেন, অন্তত এটা বলো কাল রাতে কয় বার করেছো?
একবার, হাঁপাতে হাঁপাতে বললো রাজিব।
একবার? চিৎকার করে উঠলেন জামান সাহেব। এরপর ও বলবে তুমি আমার ছেলে!!
তা সকালে তোমার বউ কি বললো? হতাশ জামান সাহেব ছেলেকে কে জিজ্ঞেস করলেন।
বউ বললো, সারা রাত তো একটানা চালালে, এবার দয়া করে থামো!! :-P